বাংলাদেশের খবর আর্কাইভ - ফেব্রুয়ারী ১৪, ২০০৭
- দুর্নীতির বিরুদ্ধে জিহাদ
সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারী সরকারকে সশস্ত্র বাহিনীর সদস্যরা সহযোগিতা করছে। দুর্নীতির কারণে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। সার্কিট হাউসে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্তরের মানুষের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট করে বলেন যে, বেসামরিক সরকার দেশ পরিচালনা করছে। ‘দেশে কোন সামরিক শাসন নেই। জটিল পরিস্থিতিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছেন..
- রাজনীতির নতুন হিসাব-নিকাশ
দুর্নীতিবাজ রাজনীতিকদের গ্রেফতার, নোবেল লরিয়েট ড. ইউনূসের রাজনীতিতে নামার ঘোষণা, খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের ফতোয়া ও মহাঐক্যজোটের আসন বণ্টন চুক্তি বাতিল হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনের সূচনা হয়েছে..
- চলতি মাসেই দল গঠন উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছি-ড. ইউনূস
জনগণের মতামত ও পরামর্শের মূল্যায়ন করে চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মতামত জানতে চাওয়ার প্রথম দুইদিনে জনগণের নিকট থেকে যে সাড়া পেয়েছেন তাতে তিনি রাজনীতিতে নামার জন্য ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে বিবেচনা করছেন..
- নাশকতার আশঙ্কা
দেশে বড়ো ধরনের নাশকতার আশঙ্কা করছে তত্ত্বাবধায়ক সরকার। আশঙ্কা করা হচ্ছে খোদ প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের ওপর হামলার। এছাড়া আক্রান্ত হতে পারে গুরুত্বপূর্ণ স্থাপনা ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী একাধিক গোষ্ঠী এই হামলা চালাতে পারে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের এক মাস পূর্ণ হতে না হতেই এ ধরনের হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এ মাসের গোড়ার দিকে একটি গোয়েন্দা সংস্থা..
- সমর্থন দেবে এরশাদ-রবসহ কয়েকটি বাম দল ।। ড. ইউনূসের খোলা চিঠিতে অভাবনীয় সাড়া
রাজনীতির রহস্যপুরুষ খ্যাত সিরাজুল আলম খান দাদাভাই ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ফেডারেল পদ্ধতির কোয়ালিশন সরকার গঠনের ফর্মুলার পক্ষে কিছু কিছু সমর্থন পাওয়ার খবর পাওয়া শুরু হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্মের সমন্বয়কারী আসম আব্দুর রব, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি নূরে আলম জিকুসহ কয়েকটি বামপন্থি দল উল্লিখিত সরকার..
- স্ত্রী ও নিজের নামে অগণিত প্রতিষ্ঠানের নামকরণ করেছেন সাইফুর রহমান
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান জোট সরকারের শাসন আমলে সিলেট বিভাগে সরকারি অর্থে নির্মিত অগণিত প্রতিষ্ঠান নিজের ও স্ত্রী দুররে সামাদ রহমানের নামে নামকরণ করেছেন। একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নামকরণ করা হলেও তার দাপটের কারণে কেউ প্রতিবাদের সাহস পায়নি..
- মির্জা আব্বাসের দখল করা রেলওয়ের ১২৬ কোটি টাকার জমি উদ্ধার
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও তার ছোট ভাই মির্জা খোকনের দখল করা রেলওয়ের প্রায় সাত একর জমি উদ্ধার করা হয়েছে। বর্তমান বাজার মূল্যে এ জমির দাম ১২৬ কোটি টাকা। এ জমি তিনটি ক্লাবের নামে দখল করে দোকানপাট তৈরি করে আব্বাস ও খোকনরা..
- র্যাবের নতুন ডিজি বাহারুল।। মিজানুর ওএসডি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি এসএম মিজানুর রহমানকে গতকাল মঙ্গলবার ওএসডি করা হয়েছে। র্যাবের নতুন ডিজির চলতি দায়িত্ব দেয়া হয়েছে ডিআইজি ডা. বাহারুল আলমকে। পুলিশ সদর দফতরে ওএসডি হয়ে থাকা বিতর্কিত পুলিশ সুপার মোঃ কোহিনুর মিয়াকে রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসে ওএসডি হিসাবে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিএমপি’র গোয়েন্দা..
- রাজনীতি করলে গ্রামীণ ব্যাংক ছাড়বেন ইউনূস
রাজনীতির জন্য গ্রামীণ ব্যাংক ছাড়তে রাজি আছেন নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তবে রাজনীতি করবেন কিনা তা এ মাসেই জানিয়ে দেবেন তিনি। জনগণের সাড়া পেলে এ মাসেই রাজনীতিতে নামবেন বলে ইঙ্গিত দিয়েছেন ড. ইউনূস। কলকাতা সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ভারতীয় স্যাটেলাইট চ্যানেল ইটিভি বাংলা ঘোষিত শ্রেষ্ঠ বাঙালির পুরস্কারগ্রহণ ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার তিনি কলকাতায় যান।
- ৭ শীর্ষ সন্ত্রাসীর আত্মস্বীকৃত গুরু নাসির উদ্দিন পিন্টু এখনো হাওয়া
সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর ১৭ জনকেই যিনি প্রকাশ্যে নিজের শিষ্য বলে দাবি করতেন, সেই সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু এখনো ধরা পড়েননি। তবে আত্মগোপনে থাকা অবস্থায়ও পিন্টুর তথাকথিত ব্যবসা, চাঁদাবাজি এখনো চলছে। এদিকে দুর্ধর্ষ এই সন্ত্রাসী গডফাদার ও তার সহযোগীরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক কাটেনি…
February 14. 2007 in Bangladesh News |
0 Comment
Post Your Comments