Happy Bangla New Year 1414
বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। তবে আজ শুধু বাংলা নতুন বর্ষই নয়; আজ এভারগ্রীণ বাংলার এক বছর পূর্তি হল। গত বছরের পহেলা বৈশাখে ভীরু পদে এভারগ্রীণ বাংলা যাত্রা শুরু করলেও খুব তাড়াতাড়িই সবার ভালোবাসায় সিক্ত হয়েছে, সবার শুভ কামনায় এতটা পথ এসেছে। অবশ্য প্রচুর মার্কেটিং না করার জন্য অনেকে আমাদের মৃদু তিরষ্কার করতেও ভোলেননি। আমাদের কথা হল- এভারগ্রীণ বাংলা আপনাদের সেবায় নিয়োজিত এবং সেটা যদি আপনাদের ভালো লাগে তো মার্কেটিংয়ের দায়িত্ব আপনারাই নিন।
এভারগ্রীণ বাংলার পক্ষ থেকে সবার জন্য শুভ কামনা রইলো।

Post Your Comments