Download Bangla Font: SolaimanLipi

পার্বণের রান্না

Posted by admin on Sep 21st, 2009 and filed under Evergreen Bangla. 426 views. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

পার্বণের রান্না

নৃত্যশিল্পী ও কেরিওগ্রাফার পরিচয়টার পাশে আরও কিছু জানার আছে শর্মিলা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তিনি রান্না করতে ভীষণ পছন্দ করেন। তাঁর রান্না শেখার শুরু মায়ের কাছ থেকে। তিনি বলেন, ‘মা পুতুল রানী দাশ একবার অসুস্থ হয়েছিলেন। আমি তখন অষ্টম কি নবম শ্রেণীতে পড়ি। উনি দরজার পাশে দাঁড়িয়ে আমাকে রেসিপি বলেছিলেন আর আমি রান্না করেছিলাম। সেই শুরু। আমার বাবা অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাশ ছিলেন ভোজনপ্রিয় মানুষ। তিনি প্রতিদিন কোর্ট থেকে বিকেলে বাড়িতে এসে মুখরোচক কিছু খেতে পছন্দ করতেন। আমি বাবার সব খাবার তৈরি করে দিতাম। উনি খেয়ে চলে যেতেন চেম্বারে আইন প্রাকটিসের জন্য। মূলত রান্নাবান্নার ব্যাপারে বাবাই আমার অনুপ্রেরণা।’ উত্সবে, পালাপার্বণে মজার সব রান্না করেন তিনি। নকশার জন্য দিয়েছেন সে রকম কয়েকটি রান্না।
সাক্ষাত্কার: শেখ মেহেদী হাসান

দৈনিক প্রথম আলোর সৌজন্যে রেসিপিগুলো পাওয়া যাচ্ছে আমাদের বাংলা রেসিপি বিভাগে।

Leave a Reply

Login with Facebook: